১ দিনের সুন্দরবন
ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে বিখ্যাত সুন্দরবন ভ্রমণ
১ দিনের সুন্দরবন
যে জায়গা গুলো কভার করছে !
- সনাখালী
- গদখালী
- গোসাবা
- সোনারগাঁও
- পাখিরালয়
- সজনেখালি
- সুধন্য খালি
- গাজীখালী
- দো-বাঁকি
বুকিং তৈরি করুন
সংক্ষিপ্ত বিবরণ
একদিনের সুন্দরবন ভ্রমণের জন্য, সকাল সকাল কলকাতা থেকে রওনা দিয়ে ক্যানিং-এ এসে লঞ্চে চড়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। সেখানে গিয়ে সাজনেখালি অভয়ারণ্যে বিভিন্ন পশুপাখি দেখা, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে নৌকা ভ্রমণ এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও, কুমির এবং বিভিন্ন পাখি দেখতে পাওয়ার সুযোগ থাকে। এই ভ্রমণ সাধারণত সারাদিন ব্যাপী হয়ে থাকে।
ট্যুর আইটেনারি
- ১ দিনের সুন্দরবন ট্যুর আইটেনারি
- 1 দিনের প্যাকেজ *প্রথম দিন :- ★ক্যানিং-এ সকাল ৮টার মধ্যে আসতে হবে। ক্যানিং থেকে পিক আপ করে আমাদের দায়িত্বে অটো বা অন্য সমতুল্য গাড়িতে করে সোনাখালী/গদখালি লঞ্চঘাট। ★ লঞ্চ ঘাট থেকে বোটে/লঞ্চে করে গোসাবা, সোনারগাঁও গ্রামীণ জীবন দেখতে দেখতে পাখিরালায়। পাখিরালয় থেকে সজনেখালি, সুধন্য খালি,গাজীখালী,দো-বাঁকি দেখে সুন্দরবনের আরও অনেক মনোরম দৃশ্য দেখতে দেখতে বিকাল ৪ টায় গদখালি ওখান থেকে অটো বা সমতুল্য কোনও গাড়িতে করে বিকেল ৫টায় ক্যানিং স্টেশন বা বাস স্ট্যান্ড পৌঁছে দেওয়া হবে।
ফুদ আইটেনারি
সকালে:- বোটে বা লঞ্চে উঠেই ওয়েলকাম ড্রিঙ্কস, কচুরি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি, চা/কফি।
বেলা ১১টা:- ফিশ ফ্রাই/আমুদে/লোটে মাছের পাকোড়া ।
দুপুর :- রাইস, বেগুনী, ডাল, ছোট চিংড়ি দিয়ে সবজি, রুই মাছের কালিয়া, মটন কারী/ চিকেন(অপশনাল),চাটনি,দই, পাঁপড়, স্যালাড।
বিকেল :- ফল।